• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ
  • রূপগঞ্জ

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৬, ২০:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা স্থানীয় সাংসদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ছবি ভাঙচুর করে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে অভিযুক্তরা ওই প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করলে স্থানীয়রা বাধা দেন। এতে তারা হুমকি দিয়ে সরে যায়। এরই জেরে একই দিন বিকেল ৫টার দিকে ফেরদৌস বাড়ী, কাউছার বাড়ী, ইস্রাফিল, রিয়াদ, রুবেল ভূইয়া, কাউছার ভূইয়া, ফয়সাল মিয়া ও শিপন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আতলাশপুর এলাকায় হামলা চালায়।

হামলাকারীরা স্থানীয় বিএনপি কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে তারা মো. লুতফর রহমান ভূইয়ার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় এগিয়ে এলে লুতফর রহমান (৫০), সাখাওয়াত হোসেন ভূইয়া (৫৬), শাহাদাত হোসেন (৪৮), মাহবুব হাসান ভূইয়া (৫৭) ও জাকারিয়া ভূইয়াকে (৪৩) বেধড়ক পিটিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে শাহাদাত হোসেনের মাথায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এবং সাখাওয়াত হোসেনের মুখে আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ক্লাব ও দোকান ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়। একই ঘটনার পর হামলাকারীরা এলাকায় আরও কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালায়।

ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি ও ভুক্তভোগী মো. দোলন ভূইয়া জানান, হাটাবো বেলতলা এলাকায় ছাত্রদলের দলীয় অফিসেও ভাঙচুর চালানো হয় এবং সাংসদ দিপু ভূঁইয়ার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন

ঝালকাঠিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/অ

  • নারায়ণগঞ্জ
  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
নারায়ণগঞ্জে ১৪ হাজার লিটার ডিজেল জব্দ 
নারায়ণগঞ্জে ১৪ হাজার লিটার ডিজেল জব্দ 
কু‌ড়িগ্রা‌মে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
কু‌ড়িগ্রা‌মে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় হামলা চালাবে ইরান: আইআরজিসি
মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় হামলা চালাবে ইরান: আইআরজিসি
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলো ছাত্রলীগ নেতা
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলো ছাত্রলীগ নেতা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।